পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ

ফের বিদ্রোহীদের নিশানায় পাক সেনা! এবার করাচিতে পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ। করাচি-কোয়েটা হাইওয়েতে বিস্ফোরণের জেরে উড়ে গেল তিনটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জন পাক সেনা জওয়ানের। কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় না নিলেও অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরা। রবিবার করাচি থেকে কোয়েটার উদ্দেশ্যে যাচ্ছিল পাক সেনার কনভয়। এই কনভয়ে ছিল ৮টি গাড়ি। পথে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। কনভয় ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ংকর বিস্ফোরণ ঘটে। যার জেরে কার্যত ভস্মীভূত হয় তিনটি কনভয়ের গাড়ি। বাকি গাড়িগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ওই এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে পাক সরকারের তরফে।

সম্পরকিত খবর