মহা নবমীতে ভয়াবহ যান দুর্ঘটনা আহত শিশুসহ ৫ জন

মহা নবমীতে ভয়াবহ যান দুর্ঘটনা আহত শিশুসহ ৫ জন

 

মহা নবমীর সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা। গুরুতরভাবে আহত গাড়িতে থাকা এক নাবালক সহ  মোট পাঁচ জন যাত্রী।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার  ৮ নং জাতীয় সড়কে।একটি টি আর ০১ জে ২৭৮১  নম্বরের মারুতি ইকো গাড়ি উদয়পুর থেকে আগরতলার দিকে আসার সময় রং সাইডে গিয়ে একটি ব্রিজ ভেঙ্গে রাঙ্গা পানিয়া নদীর ধারে একটি গাছের মধ্যে ঝুলতে থাকে। গাড়িতে থাকা এক নাবালক সহ মোট পাঁচজন যাত্রী চালক চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। এলাকাবাসী ঘুম থেকে দৌড়ে জাতীয় সড়কে এসে এই দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তারা খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়ি থেকে যাত্রীদের কোনরকমে রক্ষা করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অল্প একটুর জন্য গাড়ি  টি নদীতে পড়েনি। যদি যাত্রী সহ গাড়িটি নদীতে পড়ে যেত তাহলে গাড়িতে থাকা যাত্রীদের  ভয়াবহ বিপদ হতে বলে জানিয়েছে এলাকাবাসী।আহত যাত্রীদের নাম পূর্ণিমা দাস ৩৩,আয়ুস বিন 11, রাজেশ গোয়ালিয়া 36, সিতা বিন 28, অমিত মজুমদার 27,গাড়িতে থাকা যাত্রীরা প্রত্যেকে এই ভয়াবহ দৃশ্য দেখে কাঁপতে থাকে। বিশ্রামগঞ্জ হাসপাতালে এসেও তাদের বুকের ধড়পড় কমেনি। মহা নবমীর দিনেও বন্ধ নেই বিশ্রামগঞ্জ থানা এলাকার সড়কে যান দুর্ঘটনা। প্রতিদিন প্রতিমুহূর্তে ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানা এলাকার সড়কগুলোতে যান দুর্ঘটনা। মহা নবমীর দিনেও যান দুর্ঘটনা বন্ধ নেই। মহা নবমীর সাতসকালে এই ভয়াবহ যান দুর্ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী র মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘন্টাখানেক পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাবুরা। এমনিতেই বিশ্রামগঞ্জ থানা এলাকার দেওয়ানবাজার কে সিপাহী জলা পরিবহন দপ্তরের তরফ থেকে অ্যাক্সিডেন্টাল জুন অর্থাৎ ব্ল্যাক স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে বহু আগেই। এই স্থানে সবচেয়ে বেশি যান দুর্ঘটনা হয় যার ফলে এই স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে ঘোষণা করা হলেও যান দুর্ঘটনা এই স্থানে বন্ধের জন্য পুলিশ এবং ট্রাফিক কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। যার ফলে অহরহ এই স্থানে ঘটে চলেছে যান দুর্ঘটনা এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা

সম্পরকিত খবর