- Editor
- 16:49 30/Sep/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
গোবিন্দপুর পৌধূলী পাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির এবারের পূজা তৃতীয় বর্ষে পদার্পণ করল। শুরু থেকেই এই পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো হিন্দু বাঙালি ও হিন্দু মনিপুরী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এর আয়োজন। পূজার তিন দিন ধরে চলে অন্ন ভোগের বিশেষ অনুষ্ঠান, যেখানে দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মহাপ্রসাদ গ্রহণ করেন।
সপ্তমীর দিনে অন্ন ভোগের আয়োজন করে নাথ সম্প্রদায়। অষ্টমীতে সেই দায়িত্ব পালন করেন বাঙালি সম্প্রদায়ের মানুষ। আর নবমীর অন্ন ভোগের আয়োজন থাকে মনিপুরী সম্প্রদায়ের হাতে। এক কথায়, দুর্গোৎসবের এই তিন দিনে জাতপাতের ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য পরিবেশ।
