- Editor
- 16:09 29/Sep/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
দুর্গাপূজার ষষ্ঠীর রাতেই মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে জগন্নাথপুর এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩০০ বোতল বিলেতি মদ।অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিলেতি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ওসি তাপস মালাকার জানিয়েছেন, পূজোর মরশুমে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূজোর ভিড়কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বেআইনি মদ ব্যবসার চেষ্টা হচ্ছিল। তবে পুলিশের সতর্ক পদক্ষেপে সেই প্রচেষ্টা ভেস্তে গেছে।
