- Editor
- 15:32 27/Sep/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওড়িশার ঝারসুগুডা থেকে ষাটহাজার কোটিরও বেশি টাকার বহুমুখী বিকাশ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলির মধ্যে দূরসঞ্চার, রেলওয়ে, উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা,দক্ষতা বিকাশ এবং গ্রামীন আবাসন ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয় রয়েছে। এই অনুষ্ঠানে ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভমপতি,মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির পাশাপাশি একইসময়ে উঢ়না স্টেশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, এবং কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি.আর.পাটিল উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, ওড়িশা ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে দ্রুত উন্নতি করছে। ভারত শিগগিরই স্বদেশী ফোরজি ও ফাইভজি প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় চলে আসবে বলে প্রধানমন্ত্রী জানান। কঠোর পরিশ্রম ও দক্ষতায় বিএসএনএল দেশীয় ফোর জি প্রযুক্তি উদ্ভাবন করে উন্নতির নতুন অধ্যায় রচনা করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
