- Editor
- 12:02 16/Sep/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ১৭ সেপ্টেম্বর, 'সুস্থ নারী, সশক্ত পরিবার' অভিযানের সূচনা করবেন। এই অভিযানের অঙ্গ হিসেবে দেশব্যাপী স্বাস্থ্য শিবিরের আয়োজন, ৮ম রাষ্ট্রীয় পোষণ মাসের উদ্বোধন এবং গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনার অধীনে সুবিধা প্রদান করা হবে। ভারত জুড়ে মহিলা, কিশোরী এবং শিশুদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি পরিষেবা জোরদার করার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। 'সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান' ২০৪৭ সালের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, সুস্থতা এবং একটি বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। এই অভিযান চলবে দোসরা অক্টোবর পর্যন্ত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
