- Editor
- 15:37 13/Sep/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের সকল সংগঠনকে তাদের স্বপ্ন পূরণ এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য শান্তির পথে যাত্রার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার সন্তুষ্ট যে, সাম্প্রতিক সময়ে পাহাড় ও উপত্যকার বিভিন্ন গোষ্ঠীর সাথে চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা হয়েছে। তিনি পুনরায় নিশ্চিত করেন, ভারত সরকার মণিপুরের জনগণের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত সরকারের আলোচনা , পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াকে অগ্রাধিকার দিয়ে শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর প্রয়াসের অংশ। মণিপুরের চুরাচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের ১৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এই প্রকল্পগুলির মধ্যে মণিপুর নগর সড়ক, জল নিষ্কাশন ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প, মণিপুর ইনফোটেক উন্নয়ন প্রকল্প এবং নয়টি জায়গায় কর্মরত মহিলা হোস্টেল। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের প্রকল্পগুলি মণিপুরের মানুষের জীবনকে পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উন্নত করবে। তিনি বলেন, মণিপুরের ভূমি সাহস ও শৌর্যের ভূমি। শ্রী মোদী বলেন, মণিপুর ভারতের অগ্রগতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০১৪ থেকে সরকার এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উপর জোর দিয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রেল, সড়ক ও গ্রামীণ যোগাযোগের জন্য বাজেট বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী মণিপুরের জনগণের সাহস, নমনীয়তা এবং দৃঢ়তারও প্রশংসা করেন।
