আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন নমো

আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন নমো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। মিজোরাম সফরকালে মোদী ৯ হাজার কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভৈরবি -সাইরাং এর মধ্যে নতুন রেল লাইনের সূচনা করবেন তিনি। প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৫১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেললাইনটি তৈরি করা হয়েছে। আজই মোদী যাবেন মণিপুর, সেখানে তাঁর সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন। কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্সদের ষোড়শ সম্মেলনের সূচনা করবেন তিনি।

সম্পরকিত খবর