- Editor
- 15:29 03/Aug/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
মা বাবার একাকিত্বের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী পুকুরের জলে ডুবে মৃত্যুফারহাদ হোসেন(৩) নামের তিন বছরের শিশুর।ঘটনা বক্সনগর ব্লক অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাবা জালাল উদ্দিনের ছোট্ট শিশু ফরহাদ রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় তার বাড়ির পাশের এক পুকুরের মধ্যে জলে পরে তার মৃত্যু হয়।বাচ্চাকে কে তার বাবা মা ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। বাবার সন্দেহ হয় পুকুরে পরার সম্ভাবনা আছে।তাই পুকুরে নেমে তাকে খুজতে গেলে একসময় দেখে জলের তলে তার নীথর দেহ লুটিয়ে পরে আছে।তারপর তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ফরহাদ আর জীবিত নেই।একটি মাএ ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে তার বাবা মা শোকে স্তব্ধ হয়ে পড়ে এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরবর্তী সময়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি তদন্ত করেন এবং প্রশাসনিক নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম করে মৃত শিশুটির পরিবারের হাতে তুলে দেয়।
