অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

চড়িলাম বাথান বাড়ী পঞ্চায়েত এলাকার শিকড়িয়া বাথানমুড়া লেম্বুথল এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার। জানা গেছে পথ চলতি লোকজন অগ্নিবাপক দপ্তরে জানায় চড়িলাম শিকড়িয়া বাথানমুড়া লেম্বুথল এলাকায় রাস্তায় এক ব্যাক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অজ্ঞাত এই ব্যক্তিকে বিশালগড় মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষনা করে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে এই ব্যক্তির মৃতদেহ।  ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সম্পরকিত খবর