বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দু দেশের সম্পর্ক আগের মতোই সুদৃঢ় হবে

বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দু দেশের সম্পর্ক আগের মতোই সুদৃঢ় হবে

পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার রাজ্য সফরের পর আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সফরের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফলপ্রসু এবং সুদুরপ্রসারী কোন সিদ্ধান্ত বেড়িয়ে আসবে। আজ আগরতলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী বলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী ও ত্বরান্বিত করতে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে নিশ্চিন্তপুর রেল স্টেশন নির্মান করা হয়েছিল। লক্ষ্য ছিল ভারত বাংলাদেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করা। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশের বানিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে এই বিষয়টি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন আগামীদিনে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দু দেশের সম্পর্ক আগের মতোই সুদৃঢ় হবে। উল্লেখ্য ভারতের প্রতি বাংলাদেশ সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে তিন দিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা। সফরের প্রথম দিনে গতকাল তিনি আগরতলার ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন। এরপর তিনি ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই), অভিবাসন ও শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন। সেই বৈঠকে বিদ্যমান বেশ কিছু সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সমাধানের পথে অগ্রসর হওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সম্পরকিত খবর