মনতলা থেকে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা আটক

মনতলা থেকে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা আটক

গাঁজা অভিযানে ফের বড়সড় সাফল্য পেলো সিধাই থানা। মোহনপুর বিধান সভার মনতলা উত্তর পাড়া এলাকা থেকে ড্রাম ভর্তি প্রায় ৮৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ। সিধাই থানার সদ্য যোগ দেওয়া ওসি হিমাদ্রি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান, ৩১ জুলাই ভোর রাতে এই অভিযান করা হয়। প্রদীপ পাল নামে এক ব্যক্তির বাড়ির রান্না ঘরের মাটির নিচ থেকে ড্রাম ভর্তি এই শুকনো গাঁজা গুলি পাওয়া যায়। অভিযান কালে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ অনান্য পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ টি এস আর এবং সি আর পি এফের জোওয়ানরা। পাশাপাশি তিনি জানান শুকনো গাঁজা গুলির বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে। পাশাপাশি পয়লা আগষ্ট শুক্রবার  এনডিপিএস ১২৩ বি এন এস ২০২৩ এন্ড সেকশন ২০(b) (ii)(C)/২৫/২৯ অফ এন্ড সেকশন PDPP এক্ট ১৯৮৪ দ্বারাই  একটি মামলা নেওয়া হয়।

সম্পরকিত খবর