মন্ত্রী, প্রাক্তন সাংসদ সহ বিধায়কদের একটি প্রতিনিধি দল গেলেন আক্রান্তের বাড়িতে

মন্ত্রী, প্রাক্তন সাংসদ সহ বিধায়কদের একটি প্রতিনিধি দল গেলেন আক্রান্তের বাড়িতে

গত রোববার সকালে তুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ব তক সাইয়া এডিসি গ্রামের রাম হরি পাড়ার বাসিন্দা সুরজিৎ দেববর্মার বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সময়ে দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হয়েছিল বিজেপির চার কার্য্য কর্তা। পাশাপাশি দুষ্কৃতীরা দুটি গাড়ি সহ ৯ টি বাইক ভাঙচুর করার ঘটনায় গোটা রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠে। আজ শিল্প বাণিজ্য জেল ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার নেতৃত্বে প্রাক্তন সংসদ, একাধিক বিধায়ক সহ বিজেপি দলের একটি প্রতিনিধি দল সুরজিৎ দেববর্মা বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর করেন। পাশাপাশি আহত দলীয় কার্য্য কর্তা ও বাড়ির মালিক সুরজিৎ দেববর্মার সঙ্গে কথা বলেন। পরে মন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধি দলটি খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাসের সঙ্গে দেখা করে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। এক সাক্ষাৎকারে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ক্ষমার অযোগ্য ঘটনা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য তিনি হুঁশিয়ারি ও দিলেন দুষ্কৃতীদের উদ্দেশ্যে। মন্ত্রী বলেন ভারতের সবচাইতে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। কিছুদিন পরপর এই ধরনের ঘটনা সহ্য করে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, এ ধরনের অন্যায় মূলক ঘটনা নিয়ে বিজেপি দল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংঘটিত করবে। 
                    প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি মানুষের জন্য। দেশের প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এভাবে আক্রমণ সহ্য করা যায় না। বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, এই ঘটনার সঙ্গে যে দুষ্কৃতীরা যুক্ত ছিল এরা সবাই বামপন্থী দুষ্কৃতি ছিল। এই দুষ্কৃতীরাই বর্তমানে মথা দলে যোগদান করে রাজ্যের শান্তি এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী এবং সাংসদ ছাড়াও এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক রাম পদ জমাতিয়া, মাই লাফ্রু মগ, বিধায়িকা স্বপ্ন দেববর্মা সহ একাধিক এমডিসি এবং বিজেপির জেলা ও রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা।

সম্পরকিত খবর