- Editor
- 14:34 30/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
জনজাতি সমাজপতিদের এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা, রিয়াং, মগ ও মুরাসিং সম্প্রদায়ের সমাজপতিগণ। ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং জীবিকা সম্পর্কে সমাজপতিগণ তাদের গভীর জ্ঞান এবং সমৃদ্ধ অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের আলোচনা সমৃদ্ধ সমাজ গঠনের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি দিক। আলোচনায় সমাজপতিদের আনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
