- Editor
- 12:45 29/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
কাঞ্চনপুর ক্রিকেট এসোসিয়েশন মাঠে সোমবার অনুষ্ঠিত হলো সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ এবং সপ্তাহব্যাপী আকাংশা মেলা। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী আকাংশা মেলার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, কাঞ্চনপুর মহকুমা শাসক ডঃ দীপক কুমার, টি.আর.এল.এমের সিইও তড়িৎ কান্তি চাকমা, এম.ডিসি শৈলেন্দ্র নাথ প্রমুখ। সপ্তাহব্যাপী মেলা প্রাঙ্গণের স্টলগুলিতে উত্তর ত্রিপুরা জেলার উৎপাদিত বৈচিত্র্যময় পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকসংস্কৃতি, সঙ্গীত, নৃত্য এবং চিরাচরিত জনজাতিদের তৈরি পোশাক ও নানা ধরনের সুস্বাদু খাবারের ঐতিহ্য তোলে ধরা হয়। পাশাপাশি সপ্তাহব্যাপী এই আকাংশা মেলায় থাকছে শিল্পীদের ঐহিত্যবাহী নৃত্য, সঙ্গীত সহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান।
