- Editor
- 13:22 27/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আর্থিক সাহায্য দেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। সেসব অভিযোগের মধ্যেই ১৪৭ জন মৃতের পরিবারকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সাহায্য স্বরূপ ২৫ লক্ষ টাকা দিল উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়া জানিয়েছ, আরও ৫২টি পরিবারের নথি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ওই পরিবারগুলিও ২৫ লক্ষ টাকা করে সাহায্য পাবে। আহমেদাবাদ দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন! আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
