- Editor
- 13:17 27/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
ফের ধর্মস্থানে অব্যবস্থা। এবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু। আহত আরও ২৮ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মন্দিরের সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়ায়। তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। শ্রাবণ মাসে সচরাচর হরিদ্বারের মন্দিরগুলিতে অন্য সময়ের তুলনায় বেশি ভিড় হয়। কানওয়ার যাত্রীদের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। রবিবার সকালে মনসা দেবীর মন্দিরেও অস্বাভাবিক ভিড় ছিল। মন্দিরটি আবার খানিকটা উঁচু পাহাড়ে অবস্থিত। তাতে উঠতে হয় সিঁড়ি বেয়ে। সিঁড়িতে অসংখ্য পুণ্যার্থী একসঙ্গে ওপরে ওঠার চেষ্টা করছিলেন। সেসময় সিঁড়িতে ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার জেরে এই মৃত্যু।
