রক্ষা পেলেন ১৭৩ জন বিমান যাত্রী।

রক্ষা পেলেন ১৭৩ জন বিমান যাত্রী।

টেক অফের ঠিক আগেই আগুন লেগে গিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে। গলগল করে বেরতে থাকে ধোঁয়া। শুরু হয় আতঙ্ক। শেষপর্যন্ত অবশ্য সবাইকেই নিরাপদে বিমানটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। জানা গেছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ডেনভার বিমানবন্দরে দাঁড়িয়েছিল। টেক অফের ঠিক আগে আচমকাই আগুন ধরে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া বেরিয়ে রানওয়ে ঢেকে যায়। স্বাভাবিক ভাবেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। কিন্তু কর্তৃপক্ষের দক্ষতায় শেষপর্যন্ত ১৭৩ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

সম্পরকিত খবর