ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার সকালে ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। টপকে গেলেন ইন্দিরা গান্ধীর নজির। তবে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত তিনি তৃতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধীর। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন।

সম্পরকিত খবর