আজ ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি সাক্ষর করবেন দুই দেশের বহু প্রতিক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে। মঙ্গলবারই এই বাণিজ্য চুক্তিতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে দেশের মন্ত্রিসভা। এই চুক্তির মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ করা অর্থাৎ ১২০ বিলিয়ন ডলারে নিয়ে পৌঁছে দেওয়া। ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী এই বিদেশ সফরে উপস্থিত থাকছেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মোদির সফর সূচির বিস্তারিত প্রকাশ্যে আনেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চার দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। এই সফরের প্রথমে ২৩ জুলাই প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের আমন্ত্রণে তিনি ব্রিটেন যাচ্ছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদি।

সম্পরকিত খবর