দুর্ঘটনায় আহত দুই

দুর্ঘটনায় আহত দুই

 

ফের চড়িলামে দূর্ঘটনা। গুরুতর আহত দুজন। চড়িলামের হোটেল গুলির সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে বহু দূর্ঘটনা ঘটে চলেছে। তারপরও কোন ব্যবস্থা নেই। শুক্রবার রাতে জয়রাম হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বাইক নিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয় রানা দেব ও কিশোর ঘোষ নামে দুই ব্যক্তি। তারা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। দ্রুত আহতদের জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।

সম্পরকিত খবর