বিভিন্ন স্কুলের আবাসিক হোস্টেল পরিদর্শন

বিভিন্ন স্কুলের আবাসিক হোস্টেল পরিদর্শন

 

আগরতলা শহরের বিভিন্ন স্কুলের আবাসিক হোস্টেল পরিদর্শন করেন রাজ্য বিধানসভার বিভিন্ন কমিটির অন্যতম একটি কমিটি এসটি ওবিসি মাইনরিটি সর্বদলীয় কমিটির সদস্যরা। বিগত দিনগুলোতে রাজ্যের উত্তর, গোমতী এবং দক্ষিন জেলার আবাসিকগুলি পরিদর্শন শেষে আজ পশ্চিম জেলার সমস্ত আবাসিক হোস্টেল পরিদর্শন করেন সর্বদলীয় কমিটির সদস্যরা। পশ্চিম জেলার ১১ টি আবাসিক হোস্টেল পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান রঞ্জিত দাস জানান এসটি ওবিসি মাইনরিটি আবাসিক হোস্টেলের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সরকারের কাছে উত্থাপন করবেন। হোস্টেলগুলিতে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা অতি দ্রুত নিরসন করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। এদিন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস, সদস্যা অন্তরা দেব সরকার, মাইলাফ্রু মগ, পাঠান লাল জমাতিয়া প্রমুখ।   

সম্পরকিত খবর