- Editor
- 12:44 11/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল কাঞ্চনপুর ফরেস্ট রেইঞ্জ বন দপ্তর। মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে মনু ছৈলেংটা ভিলেজের ভক্তমোহনপাড়ায় অভিযান চালিয়ে গাড়ি বোঝাই বিপুল পরিমাণ বেআইনি সেগুন কাঠ উদ্ধার করে বন কর্মীরা। এদিন এই বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র। বন দপ্তরের এই অভিযানে টি একটি বোলেরো গাড়ি সহ প্রায় ৪০ ফুট সেগুন কাঠ উদ্ধার করে বন কর্মীরা। উদ্ধার হওয়া বেআইনি কাঠের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে জানান বন দপ্তরের কর্মীরা। এই বেআইনি কাঠ পাচারের ঘটনায় কারা জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বন দপ্তর।
